৭ মার্চ ২০২৬

ঢাকায় পৌছেঁছে খোকার মরদেহ

বাংলাধারা ডেস্ক »  

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার পর  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ।

বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে নেয়া হবে মরদেহ নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে। এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধুপখোলা মাঠে তৃতীয় জানাজা শেষে জুরাইনের কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থেকে ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।

এদিকে, সাদেক হোসেন খোকার  প্রতি সম্মান দেখিয়ে আজ এক দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন