১৪ মার্চ ২০২৬

ঢাকা ও খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ঢাকা ও খুলনায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে নয়টার দিকে নাসিমা আক্তার (৪৮) নামে এক নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে পাঁচটায় আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ