বাংলাধারা স্পোর্টস »
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নাজমুল একাদশ।
বৃষ্টি বিঘ্নিত ৪১ ওভারের ম্যাচে নাজমুল একাদশকে হারাতে তামিমদের দরকার ছিল মাত্র ১৬৪ রান। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না তামিম একাদশের। জয়ের দ্বাড়প্রান্তে পৌছোলেও বিস্ময়করভাবে হেরে যায় তামিম একাদশ।
হারের সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হলো তামিমের দলের। অপর দিকে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিলো ঘণ্টা তিনেক। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভারে।
প্রথমে ব্যাটিং করে ১৬৫ রান তোলে নাজমুল একাদশ। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। বিজয় দ্রুত ফিরে গেলেও দলের হার ধরেন ক্যাপ্টেন তামিম। সেট হয়েই হাত খুলে খেলতে থাকে তামিম। শেষ ৮৫ বলে ৬৬ রান লাগত তামিমের দলের, হাতে তখন আট উইকেট।
তারপরও ম্যাচটা হাতের মুঠো থেকে ছিটকে গেলো। দলীয় ১০১ রানের মাথায় তামিম ৮৫ বলে ৬ চারে ৫৭ রান করে ফিরলে ধুকতে থাকে দলটি ,পরে সেটা আর কাটিয়ে উঠতে পারেননি পরবর্তী ব্যাটসম্যানরা। ১০১ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো দলটি অলআউট মাত্র ১৫৬ রানে। তামিমের পর মোহাম্মদ মিথুন (২৯) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।
নাজমুল একাদশের জয়ের পিছনে বড় অবদান রাখেন পেসার তাসকিন আহমেদ, তিনি নিয়েছেন ৪ উইকেট। এর আগে মুশফিকের ৫১ এবং আফিফের ৪০ রানের সুবাদে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় নাজমুল একাদশ । সাইফউদ্দিনের আগুন ঝরানো বোলিং এ (৫-২৬) গুটিয়ে যায় তাদের ব্যাটিং।
বাংলাধারা/এফএস/ইরা












