১৯ মার্চ ২০২৬

তারেক সোলেমানের বাসায় গেলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন   »

আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় আলকরণের তারেক সোলেমানের বাসায় যান তিনি।

নওফেল প্রয়াত এই নেতার পরিবারকে সান্ত্বনা দেন। তারেক সোলেমান সেলিমের পরিবারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, তারেক সোলেমান সেলিম দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন