বান্দরবান প্রতিনিধি »
পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিন পার্বত্য জেলার উন্নয়নে তিনি অত্যন্ত খুবই আন্তরিক।
আলীকদম উপজেলায় এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্ব) সকাল ১১ টায় আলীকদমে ৮ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৪১২ টাকা ব্যায়ে নির্মিত ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৫ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৩২১ টাকা চুক্তিমূল্যের ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি ।
উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলো হলো- রোয়াম্ভু ব্রীজ, চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া কলারঝিরি রোড কার্পেটিং, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন, নয়াপাড়া ইউনিয়নের যোগেন্দ্র পাড়ায় জিএফএস-এর মাধ্যমে নিরাপদ পানি সরবরাহকরণ কাজ, চৈক্ষ্যং ইউনিয়নের উকিজন পাড়ায় জিএফএস-এর মাধ্যমে নিরাপদ পানি সরবরাহকরণ কাজ, রেফার পাড়া মেজর জামান পাড়া মসজিদের কাজ, চিনারী দোকান হতে মেজর জামান পাড়া পর্যন্ত সড়কের কাজ, নয়াপাড়ার বিভিন্ন সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন (কার্যকরী দৈর্ঘ্য ৫৬৬৯.০০ মিটার), সোনাইছড়ি আর এন্ড এইচ সড়ক হতে রুপসীপাড়া রোড পূনর্বাসন ভিত্তিপ্রস্থর স্থাপন, আলীকদম উপজেলা হেডকোয়ার্টারে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের পানি শোধনাগারের পাইপ লাইনসহ অন্যান্য ভিত্তিপ্রস্থর স্থাপন।
এসময় বীর বাহাদুর এমপি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। উন্নয়নের এই ধারাবাহিকতায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়। ধারাবাহিক এই উন্নয়ন শান্তি চুক্তির ফসল বলে মনে করেন তিনি।
ভিত্তি প্রস্থর উদ্বোধন ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) রেজাওয়ানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংরিমং মার্মা, আলীকদম ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ।
বাংলাধারা/এফএস/এএ












