২০ মার্চ ২০২৬

তিন লাখ টাকার চুরি যাওয়া সিগারেটসহ আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

নগরী থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের তিন লাখ ১২ হাজার টাকার সিগারেটসহ রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭) নামের দুইজনকে দুইজনকে পটিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইঁয়া। তিনি বলেন, মো. ফয়সাল খন্দকার নামে একজন ব্যক্তি গতকাল শুক্রবার থানায় এসে অভিযোগ করেন গত ১৬ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে একটি ভ্যানভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শুক্রবার মামলা করার চার ঘণ্টার মধ্যে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোর থেকে আমরা তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট উদ্ধারসহ রনি কান্তি ধর ও নয়ন দেবকে গ্রেপ্তার করি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন