১৪ মার্চ ২০২৬

তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে: ইসি

বাংলাধারা ডেস্ক »

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করেছি। বর্তমানে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে। তারা ইচ্ছে করলে পুরুষ কিংবা নারী যে কোনো একটিতে নিজেদের নাম ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করতে পারবে।’

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা রিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম- ২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘তৃতীয় লিঙ্গের যে ব্যক্তির মেয়েলী আচরণ বেশি তাকে মেয়ে হিসেবে এবং যার আচরণ পুরুষের মতো তাকে পুরুষের তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হবে যেন কোন তথ্য ছাড়া না পড়ে। কারণ এই তালিকার ওপরই নির্ভর করবে একজন নাগরিকের সকল সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি।’

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীনের সঞ্চালনায় কর্মশালায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ