১৯ মার্চ ২০২৬

ত্রাণ কর্মকর্তাকে অপহরণ করল রোহিঙ্গারা, দাবি করছে ২ কোটি টাকা

বাংলাধারা প্রতিবেদন  »

২ কোটি টাকা চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের নিয়োজিত এক কর্মকর্তাকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে তাকে অপরহরণ করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হেমায়েতুল ইসলাম।

জানা গেছে, অপহৃত কর্মকর্তা মোহাম্মদ হোসেন (৩৬) উখিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন।

এপিবিএন এর অধিনায়ক এসপি হেমায়েতুল ইসলাম আরও জানিয়েছেন, ২৩ ডিসেম্বর বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবির থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে অজ্ঞাত কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএন এর সদস্যরা তাকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন। পরে তাকে ছেড়ে দিতে সন্ত্রাসীরা স্বজনদের কাছে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন