১৯ মার্চ ২০২৬

থেমে নেই করোনাকালের যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধরের মানবিক যাত্রা

বাংলাধারা ডেস্ক »

প্রকৌশলী জ্যোতির্ময় ধর। একজন মানবিক যোদ্ধা। কখনও শ্রমিক বা দিনমজুরের মাঝে, কখনও বা গরীব অসহায় মানুষের মাঝে ছুটে যাচ্ছেন ভালবাসার উপহার সামগ্রী নিয়ে।

তারই ধারাবাহিকতায় গতকাল মে দিবস উপলক্ষে দেওয়ান বাজার ওয়ার্ডে প্রায় অর্ধশত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতণন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

কাউন্সিলর রুমকি সেনগুপ্ত জোর্তিময় ধরের একাজের ভূয়সীবপ্রশংসা করে বলেন, আগামীতেও এক সাথে কাজ করবো দাদার সাথে।

এছাড়াও গত ৩০ এপ্রিল নগরীর চেরাগী পাহাড়ে অর্ধশত পরিবারের মাঝে তিনি উপহার সামগ্রী বিতরণ করেন।

৩০ এপ্রিল মোমিন রোডে ত্রাণ বিতরণ

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও নগর আওয়ামীলীগ নের্তী সুচিত্রা গুহ টুম্পা।

এসময় তিনি তার বন্ধু জ্যোতির্ময় ধরের এ মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ প্রকাশ করেন।

প্রকোশলী জ্যোতির্ময় ধর বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। তাই আমারও ​বাংলাদেশের দুঃসময়ে জীবনঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটু প্রচেষ্টা মাত্র।

এছাড়া, তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন