বাংলাধারা স্পোর্টস »
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস করেন, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।
ইনফানতিনো বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারব। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারবো। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।
তিনি জানিয়েছেন যে, কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।
২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। সেই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার বিশ্ব আয়োজন।
বাংলাধারা/এফএস/এআর












