আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় আকস্মিক আগুনে পুড়ে ছাই অন্তত ২০টি বসত ঘর। বেলা সোয়া ১টার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, বেলা সাড়ে তিনটার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোটি টাকার ক্ষতি সাধনের হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এসময় আলম ডক ইয়ার্ড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান।
ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষনিকভাবে কেউ নিশ্চিত করতে না পারলেও আশেপাশে অনেকগুলো ফার্নিচার তৈরির কারখানা থাকায় সেখানে মজুদ রাখা ক্যামিকেলের কারণে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।
বাংলাধারা/এফএস/এআই












