বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সমুদ্রবন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নতুন চেয়ারম্যান। তিনি সদ্যবিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের স্থলাভিষিক্ত হলেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।
রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
অপরদিকে, রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ ২০১২ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) পদে যোগ দেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারি তিনি এ বন্দরের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












