১৩ মার্চ ২০২৬

দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ২০২১: রেডিসন ব্লু চট্টগ্রাম ও ভায়োলেট ইনকর্পোরেশন এর চুক্তি স্বাক্ষর

বাংলাধারা প্রতিবেদন»

আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর ভায়োলেট ইনকর্পোরেশন এর আয়োজনে তিন দিন ব্যাপী ‘রেডিসন ব্লু চট্টগ্রাম’ এর মেজবান হল-এ ৫ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ২০২১”।

এই উপলক্ষে রেডিসন ব্লু চট্টগ্রাম ও ভায়োলেট ইনকর্পোরেশন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম এর পক্ষ থেকে স্বাক্ষর করেন অপারেশনস ইনচার্জ জমির উদ্দিন কোরেশী ও ভায়োলেট ইনকর্পোরেশনের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এ.বি.এম খালেদ মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম এবং ভায়লেট ইনকর্পোরেশন এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ইভেন্ট সহযোগী পার্টনার এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন এর সিইও মানজুমা মোরশেদ।

উল্লেখ্য, ৩দিন ব্যাপি এই আয়োজনে একই ছাদের নিচে থাকছে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপনী পর্যন্ত যাবতীয় আনুষঙ্গিক উপস্থাপনা। পাশাপাশি ওয়েডিং প্ল্যানের জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মেন্যু ও ভেন্যু বাছাইয়ের সুযোগ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং মেকআপ, ওয়েডিং এক্সপার্ট, ডিজাইনারদের তৈরী পোষাক ও জুয়েলারিসহ আকর্ষণীয় সব আয়োজন। এছাড়াও শাড়ি, শেরওয়ানী, গহনা, মেহেদি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, আসবাবপত্র, হানিমুন প্যাকেজসহ ওয়েডিং ইন্ড্রাষ্ট্রির ৫৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আয়োজক প্রতিষ্ঠান ভায়োলেট ইনকর্পোরেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ