২৬ মার্চ ২০২৬

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র নির্বাচন সম্পন্ন

বাংলাধারা প্রতিবেদন»

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার (৪ নভেম্বর) অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি প্রার্থী এ.এ.মোহাম্মদ সাইফুদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর পারভেজ ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য মোঃ জসিমুল আনোয়ার খান, মোঃ আলাউদ্দীন আলম, এ আর এম শামীম উদ্দিন, মোঃ রাশেদুল আমিন, মোঃ রাইসুল উদ্দিন সৈকত, মোরশেদ আহমেদ, এমদাদুল আজিজ চৌধুরী, মোঃ নুরুল ইসলাম মিন্টু ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন