২৮ মার্চ ২০২৬

দুই হাজার শীতার্তের মাঝে উষ্ণতা ছড়ালেন আজিজুল হক নসু

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় বরুমচড়া ইউনিয়নের ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতা, আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু ।

রবিবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বরুমচড়া ফুলগাজী চৌধুরী বাড়িতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে এসব কম্বল বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, হেফাজতুর রহমান,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজির আহমদ ভেট্টা, সভাপতি মো. ফোরকান, আওয়ামীলীগ নেতা নসির মিয়া, ফরিদ উদ্দিন, হাসান উদ্দিন মনা, শরফুদ্দিন, নুরুল হক ও মোহাম্মদ পারভেজ সহ আরও অনেকে।

আজিজুল হক নসু বলেন, আখতারুজ্জামান বাবুর পরিবার সাধারণ মানুষের পাশে থাকার ধারাবাহিকতা অতীতের মত এখনো অব্যাহত রেখেছেন। বাবু পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মত এবারও প্রায় দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন