১৪ মার্চ ২০২৬

দুপুরে নবনির্মিত ‘অভয়মিত্র ঘাট’ উদ্বোধন করবেন সিটি মেয়র আ.জ.ম নাছির

কর্ণফুলী প্রতিনিধি »  

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ কিংবা খেয়া পারাপারে নির্মিত নতুন ‘অভয়মিত্রঘাট’ আজ উদ্বোধন করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় প্রধান অতিথি হিসেবে ঘাটটি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।

এ উপলক্ষ্যে পুরাতন ফিশারীঘাটের কোনায় নতুন তৈরি অভয়মিত্রঘাটটি সাজ সজ্জা করা হয়েছে। এখন থেকে এ ঘাট হয়ে চলাচল করবে শহরে আসা এপার-ওপারের মানুষজন।

সরেজমিনে দেখা যায়, বিশাল শান বাঁধানো নতুন ঘাট, প্রশস্ত যাত্রী চাউনী, বসার সুব্যবস্থা, বৃষ্টিতে না ভেজার আচ্ছাদন, পাশে আনসার বাহিনীর নিরাপত্তা চৌকিসহ আধুনিক সুবিধায় পরিপাটি করে নতুন ঘাটটি তৈরী করা হয়েছে। নাম দেওয়া হয় ‘খেয়া পারপারে অভয়মিত্র ঘাট’।

এছাড়াও জোয়ার ভাটায় নৌপথে যাত্রী চলাচল সহজ করতে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় গভীর খনন কাজ করা চলছে।

জানা যায়, অতীতে ফেরি চলাচল বন্ধ হলে দীর্ঘদিন যাবত ফিরিঙ্গাবাজার অভয়মিত্রঘাট মসজিদ সড়কে চালু ছিলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ