২৭ মার্চ ২০২৬

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক»

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি গত শনিবার ও রোববার আরও উন্নত ও নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানো নতুন এ ক্ষেপণাস্ত্র ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে বলে জানায় কেসিএনএ ।

কেসিএন আরও জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং শত্রুদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল। খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া অস্ত্র তৈরিতে সক্ষম।

উল্লেখ্য, শক্তির এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করলেও পারমাণবিক পরীক্ষা চালানো নিয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি রয়েছে উত্তর কোরিয়ার ওপর।

সূত্র: বিবিসি

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন