২১ মার্চ ২০২৬

দেওয়ান বিরিয়ানী হাউজকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর দেওয়ানহাটে অবস্থিত দেওয়ান কাবাব ও বিরিয়ানী হাউজকে পঁচা, বাসি ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত ।

বুধবার(১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রট গালিব চৌধুরী এ জরিমানা করেন। অনাদায়ে ৭ দিনের জেল দন্ড দেয়া হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নগরীর দেওয়ানহাটে  অবস্থিত দেওয়ান কাবাব ও বিরানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদান করায় জেলদন্ড বাতিল করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন