১৪ মার্চ ২০২৬

দেশের রাজনীতিতে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে: ড. দিলারা চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি »  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী বলেছেন, দেশে চলমান রাজনীতিতে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। তা নিয়ে কোন কথা বললেই চলছে নিপীড়ন। গণতন্ত্রের কথা বললেও আওয়ামীলীগ-বিএনপি ভেতর চলছে পরিবারতন্ত্র। জনগণের আবেককে পূজি করে চলা পরিবারতন্ত্র দল এবং দেশকে পঙ্গু করে রাজনৈতিক শূণ্যতা এনেছে। রাজনৈতিক শূণ্যতা পূরণ না হলে উন্নয়ন তরান্বিত হয় না। শূণ্যতা থেকেই রাজনৈতিক দলের জন্ম হয়, ‘জন আকাঙ্খার বাংলাদেশ’ তেমনই একটি উদ্যোগ।

নতুন রাজনৈতিক উদ্যোগ ‘জনআকাঙ্খার বাংলাদেশ’-এর জেলা ও বিভাগীয় পর্যায়ের সংগঠকদের কক্সবাজারে দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ড. দিলারা এসব কথা বলেন।

কক্সবাজারের কলাতলীর হোটেল কোস্টাল পিস-এ শুক্রবার বেলা ১১ দিকে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনীতে ড. দিলারা আরো বলেন, ধর্ম এবং মুক্তিযুদ্ধ সকল মানুষকে বিশেষভাবে দূর্বল করে। তাই এনিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বড় জিহাদ। তরুণদের দ্বারাই এ জিহাদ সম্ভব। কারণ, তারুণ্য সকল বিপ্লবের হাতিয়ার। জনআকাঙ্খার সংগঠকদের মাঝে সেই তারুণ্য বিদ্ধমান। স্বার্থের রাজনীতির বলি না হয়ে দেশের কল্যাণ মাথায় নিয়ে তারুণ্যকে কাজে লাগাতে হবে। এভাবেই সোনার বাংলা বির্ণিমাণ সম্ভব।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল আলার সভাপতিত্বে অনুষ্ঠানে ‘জন আকাঙ্খার বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের চলমানধারার রাজনীতি নিয়ে মানুষ হতাশ। আশার আলো দেখা যাচ্ছে না। হতাশার মাঝেই আমরা রাজনীতিতে নতুন দ্বার উন্মোচন করবো। একটি রাজনৈতিক উদ্যোগ অনেক কঠিন। তবু শক্ত মনোবলে আমরা এগুচ্ছি। যেখানে শেষ সেখানেই শুরু। যেখানে অন্ধকার সেখানেই আলো। অনেকে বলছে, আমরা নাকি কোন কোন দলের বি টিম, যা সত্য নয়। আমরা জ্ঞানভিক্তিক রাজনীতির স্বপ্ন দেখি। আমরা ইতিবাচক রাজনীতি করব।

‘জনআকাঙ্খার বাংলাদেশ’-এর অন্যতম সমন্বয়ক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী। অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট জমিদার এরশাদ হোসেন সাজুকে ফুল দিয়ে বরণ করে নেয় জনআকাঙ্খার বাংলাদেশের নেতৃবৃন্দ।

জনআকাঙ্খার কক্সবাজারের অন্যতম সমন্বয়ক সাংবাদিক শামসুল হক শারেকের কোরআন তেলাওয়াতের পর অধিবেশনে সমন্বিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের দু’শতাধিক প্রতিনিধি, সংগঠক অংশগ্রহণ করছেন। কর্মশালায় নতুন দলের নাম, নেতৃত্ব, কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহার এর খসড়া নিয়ে আলোচনা ও প্রতিনিধিদের মতামত নেয়া হচ্ছে। এতে কক্সবাজারের অন্যতম সমন্বয়ক জাহাঙ্গীর কাশেম, মাস্টার শফিকুল হকসহ অন্যরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যোগদেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজারের সভাপতি রবিন্দ্র বিজয় বড়ুয়া। কর্মশালা শেষ হবে ৪ঠা জানুয়ারি রাত ৯টায়।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ