২১ মার্চ ২০২৬

দেশে আইসিইউ ও ভেন্টিলেটর সংকট রয়েছে: টিআইবি

বাংলাধারা ডেস্ক  »

মঙ্গলবার (১০ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ‘রোগী না থাকার কারণে কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করা হলেও সারাদেশে আইসিইউ ও ভেন্টিলেটরের সংকট রয়েছে।’
করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ (দ্বিতীয় পর্ব) শীর্ষক জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে এ তথ্য জানায় টিআইবি।

টিআইবি আরও জানিয়েছে, সরকারি হিসাব মতে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থাপনার জন্য আইসিইউ শয্যার সংখ্যা মাত্র ৫৫০টি, ভেন্টিলেটরের সংখ্যা ৪৮০। আর এই সুবিধার অধিকাংশ ঢাকায়। ফলে প্রযোজনের সময় আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্ট না পাওয়ার কারণে অনেক রোগীর জীবন হুমকির মুখে পড়ছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন মো. জুলকারনাইন ও মোরশেদা আক্তার।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজামান ১৫টি সুপারিশমালা তুলে ধরেন।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন