বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ৭৮৩ জন। এ সময় আরও ৪ হাজার ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
সোমবার (২৯ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৭ হাজার ৭৮০ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ১ হাজার ২৩৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫৫ লাখ ৬৩ হাজার ৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
বাংলাধারা/এফএস/টিএম












