১৩ মার্চ ২০২৬

দেশে আটকা পড়া প্রবাসীদের আমিরাতে ফেরার নিয়ম জেনে নিন

আবদুল আলীম সাইফুল, আমিরাত »

আমিরাত প্রবাসীদের জন্য অবশেষে আনন্দের সংবাদ। আবুধাবি বিমান বন্দরে আটকে থাকা ২৯জন প্রবাসী আমিরাতে প্রবেশ করেছে। এ খবরটি নিশ্চিত করেছে আটকে থাকা আবুধাবি প্রবাসী মুহাম্মদ সোহেল চৌধুরী ও মুহাম্মদ এসকান্দর।

মুহাম্মদ সোহেল চৌধুরী জানান সন্ধ্যা সাতটার সময় আমাদের করোনা পরীক্ষা করা হয়। এরপর আমাদেরকে আবুধাবি বিমান বন্দরের অভ্যন্তরে ২ জনকে একটি করে রুম দেওয়া হয়। সেখান রাতের খাবারসহ প্রয়োজনীয় জিনিস পত্র দেওয়া হয়েছে। রাত ২টার পরে আমাদেরকে ইমিগ্রেশন থেকে তলব করেন এবং সবাইকে আমিরাত প্রবেশের সুযোগ দেওয়া হয়।

ভুক্তভোগী আবুধাবি প্রবাসী মুহাম্মদ এসকান্দর বলেন, যাইহোক অবশেষে আমিরাত প্রবেশ করতে পেরে ভালো লাগছে। সে সময় তিনি সব নিয়মকানুন মেনে দেশে অবস্থানরত প্রবাসীদের আমিরাতে আসার অনুরোধ করেন। তাদের সাথে বিমানের স্টেশন ম্যানেজার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া সাথে যোগাযোগ করে হলে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন দূতাবাস প্রয়োজনীয় কাজ করেছে এবং আমাদের দিক থেকেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছি। শেষ পর্যন্ত সফল হতে পেরে ভালো লাগছে।

প্রবাসীরা আমিরাত প্রবেশের আগে (রাতে) বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ২৯জন যাত্রীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের সাথে আবুধাবি প্রশাসনের কথা হয়েছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছে রাতে আটকে থাকা যাত্রীদের আমিরাত প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং ইনশাআল্লাহ্‌ আমি আশাবাদী। শেষ পর্যন্ত রাষ্ট্রদূতের কথা সত্যি হওয়ায়, স্বস্তি ফিরে এসেছে আটকে থাকা প্রবাসীদের।

উল্লেখ্য গত মঙ্গলবার রাত ৩টায় আবুধাবি বিমান বন্দরে দেশ থেকে ৪১ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিলো বিমানের একটি ফ্লাইট। সে সময় ১১ জন যাত্রী আবুধাবি প্রবেশের সুযোগ পেলেও আটকা পড়েছিলেন ২৯ জন যাত্রী।

এদিকে গতকাল ১৮ আগস্ট বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের জন্য একটি নিয়মাবলী প্রকাশ করেছে আমিরাতের জনপ্রিয় দৈনিক কালিজ টাইমস।

প্রবাসীদের জন্য তা হুবহু তুলে ধরা হলোঃ

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের দেশে বিমান টিকেট বুকিংয়ের আগে প্রয়োজনীয়তাগুলি পুরোপুরি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে আমিরাত। এর মধ্যে নেতিবাচক কোভিড -১৯ পিসিআর পরীক্ষার ফলাফল পাওয়া এবং ফেডারেল কর্তৃপক্ষের পরিচয় এবং নাগরিকত্বের আইসিএ (https://uaeentry.ica.gov.ae) ওয়েবসাইটে ভ্রমণের বৈধতা পরীক্ষা করা অন্তর্ভুক্ত।

সোমবার আবুধাবি ও শারজাহ বিমানবন্দরে কিছু প্রবাসী আটকে থাকার পরে এই পরামর্শ এলো। ১২ আগস্ট, জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) ঘোষণা করেছিল অভিবাসীদের আমিরাত ফিরতে আইসিএর প্রাক-ভ্রমণ অনুমোদনের দরকার নেই। পরিবর্তে তাদের আইসিএ ওয়েবসাইটে অভিবাসীদের নথির বৈধতা যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছিল। বেশিরভাগ অভিবাসীরা তাদের ভ্রমণের জন্য একটি সবুজ বার্তা পেয়েছিলেন। অন্যরা একটি লাল বার্তা পেয়েছিলেন। যেখানে বলেছিলো আপনার সুরক্ষা রক্ষার জন্য আমরা ৬০ দিন পরে আপনার ভ্রমণের তারিখ পুনরায় নির্ধারণের সম্ভাবনা বিবেচনা করব, আপনাকে ধন্যবাদ। কিন্তু এই লাল বার্তাটি পাওয়ার পর যারা এসেছেন তারা বিমানবন্দরে আটকা পড়েছেন।

ভ্রমণ গাইড স্মার্ট ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফি আহমেদ বলেছেন, যাত্রীদের টিকিট বুক করার আগে ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

পদক্ষেপ :

১. দুবাই ব্যতীত সমস্ত আমিরাত ভ্রমণকারী যাত্রীদের তাদের নথিগুলির বৈধতা uaeentry.ica.gov.ae এ অবশ্যই পরীক্ষা করতে হবে। তাদের অবশ্যই আমিরাতের আইডি নম্বর, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ধরণ এবং জাতীয়তা ইনপুট করতে হবে। দুবাইয়ের বাসিন্দাদের অবশ্যই রেসিডেন্সি ও বিদেশ বিষয়ক অধিদফতরের (জিডিআরএফএ) প্রাক ভ্রমণ ভ্রমণের অনুমোদন পেতে হবে।

২. আমিরাতের ৬টি প্রদেশের অভিবাসীরা একবার আইসিএর কাছ থেকে ‘সবুজ’ স্ট্যাটাস পেয়ে গেলে আর দুবাই অভিবাসীরা জিডিআরএফএর কাছ থেকে অনুমোদন পেলে আপনারা টিকেট বুকিং করতে পারবেন। যাদের ‘লাল’ আইসিএ বার্তা রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে।

৩. আপনার নিজের দেশের দ্বারা নির্ধারিত কোনও প্রাক-ভ্রমণ অনুমোদন রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন।

৪. সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করুন।

৫. আপনার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে।

৬. ভ্রমণের দিন স্বাস্থ্য ঘোষণা ফর্মটিতে স্বাক্ষর করুন এবং সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগের ট্রেসিং অ্যাপ আলহসন ডাউনলোড করুন। দুবাই অভিবাসীদের অবশ্যই ডিএক্সবি স্মার্ট অ্যাপ ডাউনলোড করতে হবে।

৭. মাস্ক, হ্যান্ড স্যানিটিসেসর এবং ভ্রমণের জন্য অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম বহন করুন। বিমানবন্দরে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন।

ভিজিট ভিসাধারীদের কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি বীমা থাকতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ