বাংলাধারা ডেস্ক »
গাজীপুর থেকে ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো ৮ জনের মধ্যে ১ জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
জানা গেছে, গাজীপুরের মেঘডুবি এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা ৪৮ জন ইতালি প্রবাসীর মধ্যে ৮ জনকে দুই দফায় কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের ডাকা হয়েছে। যেহেতু একজনের ফলাফল পজিটিভ তাই বাকি ৪০ জনকে আরও ১৪/২১ দিন এখানে থাকতে হবে।
গাজীপুরে আরও কোয়ারেন্টিন প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মোট ১০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাংলাধারা/এফএস/টিএম












