১৩ মার্চ ২০২৬

দেশে করোনায় ৪৪ জনের মৃত্যু, চট্টগ্রামের ১১

বাংলাধারা প্রতিবেদন »

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রামের রয়েছেন ১১ জন। এ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জনে। অপরদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১৯৫ প্রাণ হারালেন ১৯৫ জন।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহত ৪৪ জনের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১১ জন, বরিশাল বিভাগের চারজন, রাজশাহী ও সিলেট বিভাগের তিনজন করে, খুলনা, রংপুর ও ময়মনসিংহের দুইজন করে রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫৮ জন। মারা গেছেন ৬ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ