বাংলাধারা প্রতিবেদন »
দেশে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। গত একদিনে করোনায় মারা গেছেন আরো ৩৩ জন। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত একদিনে ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯৯৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, গত একদিনে করোনার সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ১১ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৫৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
বাংলাধারা/এফএস/টিএম












