বাংলাধারা প্রতিবেদন »
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরও ৩৮৭ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৯৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৭ লাখ ৭৭ হাজার ৩৬১টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ












