৪ মার্চ ২০২৬

দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ তিন হাজার ৯৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৮টি ল্যাবে ৩৯ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ২২৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৩ জন ও নারী ১০২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন,  ১১ থেকে ২০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছরের ১৩ জন, ৯১ থেকে ১০০ বছর পর্যন্ত দুইজন ও একশ ঊর্ধ্ব একজন মৃত্যুবরণ করেছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৫৪ জন, বরিশাল বিভাগে নয়জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ