বাংলাধারা ডেস্ক »
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ৬ হাজার ৫৮০ জন, আর মোট শনাক্ত ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ২০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন।
বাংলাধারা/এফএস/এআর












