১৩ মার্চ ২০২৬

দেশে করোনায় মৃত ৩৯ জনের মধ্যে চট্টগ্রামের ১১

বাংলাধারা প্রতিবেদন »

প্রাণঘাতি করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুতে ঢাকার পরের অবস্থানে থাকে চট্টগ্রাম। তারই ধারাবাহিকতায় গত একদিনে করোনায় চট্টগ্রাম বিভাগে আরও ১১ জনের মৃত্যু হলো। পাশাপাশি ঢাকা বিভাগে ১৬ জন এবং অন্যান্য বিভাগে ১২ জন মিলিয়ে একদিনে আরও ৩৯ মৃত্যু দেখলো দেশ। 

রোববার (২১ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ