৩ মার্চ ২০২৬

দেশে করোনা কেড়ে নিলো আরও ৩৭ প্রাণ

বাংলাধারা ডেস্ক »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৭৯৯ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট চার লাখ ৯২ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২৩ হাজার ৮৪৫ জন করোনা থেকে সুস্থ হলো। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত দেশে মোট ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৪৯ শতাংশ।

নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ