১৯ মার্চ ২০২৬

দেশে করোনা কেড়ে নিলো আরও ৩৮ প্রাণ

বাংলাধারা ডেস্ক »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৭১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৯২৬ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৩৭ হাজার ৫২৭ জন করোনা থেকে সুস্থ হলো। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে ১৩হাজার ৩১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ২৮ শতাংশ।

নতুন যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ এবং নারী ৮ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন