বাংলাধারা প্রতিবেদন »
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ২ হাজার ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন করোনা থেকে সুস্থ হলো। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে ১৫হাজার ৪০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৬৯টি।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৩৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.২৪ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ












