১৮ মার্চ ২০২৬

দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ

বাংলাধারা ডেস্ক »

করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন।

মঙ্গলবার(১১মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে: সারাদেশে ভ্যাকসিনের জন্য মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন