সীতাকুণ্ড প্রতিনিধি »
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নেতৃত্ব দিচ্ছেন। তার কারণেই বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান।
শনিবার (২৭ ফেব্রয়ারি) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরস্থ পন্থিছিলা এলাকায় পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে আয়োজিত বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন ও বৌদ্ধ মহা সম্মেলন- ২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিপ্লব বড়ুয়া বলেন, শেখ হাসিনার পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন, চট্টগ্রামের কর্ণফুলি ট্যানেল, ফ্লাইওভার, বায়েজিদ সড়ক, কক্সবাজারমুখী রেললাইন স্থাপনের কাজ, মিরসরাই ইকোনোমিক জোনসহ চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি চট্টগ্রামকে আমুল বদলে দিতে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ এভাবেই দ্রুত এগিয়ে যাবে। আর এজন্য দেশের সকল সম্প্রদায়ের মানুষকে নিরাপদে রাখতে স্ব স্ব এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজ করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যেক দেশের উন্নয়নের মূল শর্ত বলে অভিমত প্রকাশ করেন তিনি।
সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধানজ্ঞাতি ছিলেন কর্মদূত ভদন্ত জিনালঙ্কা মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ভিক্ষু সুনন্দপ্রিয়, ধর্মদেশক ছিলেন ভদন্ত শাষনবংশ মহাথের।

এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ওসি মো. আবুল কালাম আজাদ, চিন্ময় বড়ুয়া, রাহুল বড়ুয়া, আ ম ম দিলশাদ, মানিক রতন চাকমা, অমল কান্তি বড়ুয়া।
এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












