বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম নিবেদিত ‘উদ্যোক্তা পরিবার’র ১ম বর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ২নং গেইটস্থ হাইডআইট লাউঞ্জে দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। আলোচনা, আড্ডা, গুণীজন, কণ্ঠশিল্পীদের গানে গানে মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ শহীদুল আলম। এতে ১০০জন তরুণ উদ্যোক্তা অংশ নেয়।
দৈনিক সাঙ্গুর সিইও ইলিয়াছ রিপনের সভাপতিত্বে উদ্যোক্তা পরিবার এর এডমিন তাহিয়াত তাবাসসুম সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, দৈনিক সাঙ্গুর সাহিত্য সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট সেলের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধূরী, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।
বিকেলের পর্বে চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পীদের অংশ গ্রহনে বণ্যাঢ্য সাংষ্কৃতিক পরিবেশনা অণুষ্ঠিত হয়। সুরের মূর্চণায় মঞ্চ মাতায় কণ্ঠশিল্পী ইঞ্জিনিয়ার শিলা, গৌতম মজুমদার, পিংকি সোলজার, মৌ চৌধুরী, এস তানিয়া, তানিশা রহমান, নুসরাত জেরিন, বিপাশা ধর বীণা।
বাংলাধারা/এআই












