বাংলাধারা প্রতিবেদন »
চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকা থেকে ১৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গতকাল রোববার রাতে দোহাজারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মাইক্রোবাসকে থামায় র্যাব সদস্যরা। এ সময় মাইক্রোবাসের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেf- কক্সবাজারের টেকনাফের সাবরাং রুহুল্লারডেবা এলাকার মৃত ফজল আহমদের ছেলে মো. আলম (৪৩) ও উখিয়ার রাজাপালং তুতুরবিল এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. আইয়ুব (১৯)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও মাদক সেবনকারিদের নিকট বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলেও জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
বাংলাধারা/এফএস/এএ












