বান্দরবান প্রতিনিধি »
নিত্য প্রয়োজনীয় দ্রব্যম্যল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলারবিএনপি।
বুধবার (২ মার্চ) বিকালে বান্দরবান শহর ২নং গলিতে বান্দরবান জেলা বিএনপি সভাপতি মাম্যাচিং সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠিক সম্পাদক মাহবুবের রহমান।
শুরুতেই বান্দরবান জেলা বিএনপি কার্যালয় জজ কোর্ট হতে প্রধান সড়ক হয়ে সমাবেশ বের হয়ে ২নং বাজার শহর গলিতে এসে সমাপ্তি ঘটে। পরে সমাবেশে মিছিলে মিছিলে যোগ দেন ইউনিয়ন উপজেলা, পৌর শহর ও ওয়ার্ডের বিএনপি কর্মীরা।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।
সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশের সব পণ্যের দাম হাতে নাগালে বাইরে চলে গেছে। এইসব দ্রব্য পণ্যের বেড়ে যদি এইভাবে চলতে থাকে তাহলে খেটে খাওয়া মানুষ গুলো চরম ভোগান্তিতে পরবে।’ তাই দেশবাসীকে একত্রভাবে কাজ করার আহব্বান জানান নেতৃবৃন্দ।












