বাংলাধারা প্রতিবেদন»
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত খুলে দিতে সব রকমের পূর্ব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে আদেশে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ মেনে চলতে হবে এবং একই সঙ্গে শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানের জন্য সব রকমের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
এদিকে, দ্রুত স্কুল খুলতে বুধবার এক যৌথসভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ২৬ আগস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল সভায় স্কুল-কলেজ খোলা নিয়ে আলোচনার পর আরেকটি সভা করার সিদ্ধান্ত হয়।
সভায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষে অক্টোবরের মাঝামাঝি থেকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এফএস












