৭ মার্চ ২০২৬

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি »

‘আর নয় ধর্ষণ, রুখে দাঁড়াও একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধিকে গণধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বান্দরবানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপটেম্বর) সকাল ১০ টার দিকে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন ছাত্র সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় হাতে ব্যানার নিয়ে বিএনকেএস, ইউমেন্স রিসোর্স নেটওর্য়াক, প্রথম আলো বন্ধুসভা ও বিএমএসসি অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে সভানেত্রী ড. নাইপ্রু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং, খুমি কাউন্সিলের সভাপতি লেলু খুমি, উবানু মারমা, হিউম্যান রিসোর্স নেটওর্য়াক বান্দরবান জেলা কমিটি সভানেত্রী মেল কম ম্রো, পিসিপি জেলা কমিটির সভাপতি থোয়াই ক্য জাই চাক, বিএমএমসি বান্দরবান জেলা কমিটির সভাপতি উহ্লায়ি মার্মা ও তংচংগ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সভাপতি অনিক তংচংগ্যা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা সরকারের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করিনি। আমরা তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধনে দাবি জানাই। বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় খুললে দেখা যায় কারোর মেয়ে ধর্ষণ হয়েছে, কারোর শিশু ধর্ষণ কিংবা গণধর্ষণে শিকার হয়েছে। কোন দিন শুনেনি ধর্ষণকারীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলারা আর কোন নিরাপথ নয়। কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যাচ্ছে। খাগছাড়িতে ঘটে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধিকে গণধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানাই।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতদল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে হাত-মুখ বেঁধে ফেলে। পরে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে পাশের রুমে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে রাতভর গণধর্ষণ করে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ