১৩ মার্চ ২০২৬

ধর্ষণ ও বাল্যবিয়েকে ‘লাল কার্ড’ দেখালো কক্সবাজারের ৭শ’ শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি »  

বাল্যবিয়ে ও ধর্ষণকে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে কক্সবাজারের ৭শ’ শিক্ষার্থী। কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে ‘বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ বিরোধী’ সভায় এ শপথ নেয় শিক্ষার্থীরা।

শপথে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা না বলা এবং ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ নেন। যেখানেই ধর্ষণের খবর পাবে সেখানে দলবদ্ধ ভাবে ছুটে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা। পাশাপাশি নিজেদের বাড়ি, পাড়া, মহল্লা বা গ্রামে মাদকের উৎসমূল সম্পর্কে জ্ঞাত হলে প্রশাসনকে জানানো হবে বলেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে শপথকারিরা।

টিফিনের টাকায় পরিচালিত ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ এ সভায় শিক্ষার্থীদের শপথের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কক্সবাজার সদর থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

ওসি বলেন, আজকের শিশু-কিশোর এবং যুবরাই আগামীর বাংলাদেশ। তাদের মাঝে দেশপ্রেমের বীজ সঠিক ভাবে বুনাগেলেই সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। স্কুল জীবন থেকেই সমাজের অপরাধ-অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় বুকে ধারণ করতে পারলে আশপাশের অসামঞ্জস্যতা রোধ করা অনেকাংশে সম্ভব। তাই বাল্য বিয়ে, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠানে সারথি হয়েছি। শিক্ষার্থীদের সব ধরণের ভাল কাজে সাথে থাকবে সদর থানা পুলিশ।

সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি সাইদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় শপথ পূর্ব আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা কেফায়েত উল্লাহ্, সহ-সভাপতি সাগর খান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন জিহান। অনুষ্ঠানের বিদ্যালয়ের সকল শ্রেণীর প্রায় ৭শ’ শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ