হাটহাজারী প্রতিনিধি»
১০দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলেন ফাহিমা আক্তার(১৯) নামে এক গৃহবধূ।
এর আগে হাতুড়ি ধাত্রীর মাধ্যমে সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসকধীন অবস্থায় বুধবার রাতে আইসিইউতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ফাহিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ও ব্যবসায়ী সারোয়ার মোর্শেদ। এ ঘটনায় জড়িত ধাত্রী নুর জাহান পলাতক রয়েছেন।
ফাহিমা হাটহাজারী উপজেলার উত্তর মেখল হাজী আশ্রাফ আলী বাড়ির মরহুম নুর আলমের দ্বিতীয় সন্তান সাবলুর স্ত্রী।
উল্লেখ্য গত ১৫ আগস্ট সকালে হাটহাজারী পৌরসদস্ত মিরের হাট এলাকায় হাতুরে ধাত্রী মাধ্যমে সন্তান প্রসব করানোর সময় নবজাতকে মৃত্যু হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ফাহিমাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশাংকাজনক হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ১০দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এফএস












