বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রম নগরীর বন্দর থানার ধুমপাড়া এলাকার সাগর পাড়ে মো. ফয়সাল রনি (১২) এক শিশুর লাশ পাওয়া গেছে।
বুধবার (১১ মে) সকালে ওই এলাকায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বন্দর জোনের এসি কাজী মো. তারেক আজিজ ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ও ঘটনাস্থলে যান।
নিহত শিশু ফয়সাল পতেঙ্গা থানার স্টিল মিল এলাকার পাইওনিয়ার পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, পতেঙ্গা থানা এলাকায় ভাড়া বাসা থাকে শিশুর পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর ৩টা থেকে নিখোঁজ ছিল ওই শিশু।












