২১ মার্চ ২০২৬

নওফেল চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগমের সাক্ষরিত এক চিঠিতে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মনোনীত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাসপাতাল পরিচালনা সংক্রান্ত বিষয়ে ২০১৫ সালের ১৩ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমেই নওফেলকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এই দায়িত্ব পালন করছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন