২১ মার্চ ২০২৬

নগরীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর জামালখান এলাকায় সড়কের পাশে যাত্রী ছাউনি থেকে ৪৬ বছর বয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক মো. সবুজ।

চকবাজার থানার উপ-পরিদর্শক মো. সবুজ গণমাধ্যমকে জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন