১৪ মার্চ ২০২৬

নগরীতে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর টাইগারপাস মোড় এলাকার পুলিশ বক্সের সামনে থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে আট পাতা ডিসোপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার অজ্ঞান পার্টির চার সদস্যরা হলেন, চুন্নু (৩৫), আকবর (৩৮), জসিম (৩২) ও নুর ইসলাম (৩৫)। এরা সবাই ভোলাইয়া গ্রুপের সদস্য হিসেবে চিহ্নিত।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্য। তারা সদস্যরা বিগত ১০ বছর ধরে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধ করে আসছিল। আসামিরা তাদের টার্গেটদের ধুর বা কাস্টমার বলে অভিহিত করে। তারা গাড়িতে ভ্রমণের সময় ধুর বা কাস্টমারদের বিভিন্ন খাদ্য, চিপস ও পানীয় খাওয়ার প্রস্তাব দেয়। তার আগে তারা সেসবে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে ধুর বা কাস্টমার অজ্ঞান হয়ে গেলে তারা তার কাছ থেকে টাকা ও দামী জিনিসপত্র লুট করে নিয়ে গাড়ি থেকে নেমে যায়।

সর্বশেষ তারা মোস্তফা কামাল নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে তার কাছ থেকে মোবাইল ও নগদ নয় হাজার টাকা নিয়ে যায়। গ্রেপ্তার অজ্ঞান পার্টির সদস্যদের বাড়ি ভোলা জেলায় বলেও জানায় পুলিশ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ