২১ মার্চ ২০২৬

নগরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা, ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামে আসে পথে ইয়াবাবাহী ট্রাকসহ এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. রফিক (২০) কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।

র‌্যাব-৭ এর তথ্যের ভিত্তিতে জানা যায়, মো. রফিক কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় জব্দ ট্রাক (চট্ট-মেট্রো-ট- ১১-১৩৩৯) থেকে।

উদ্ধারকৃত ইয়াবা ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব সূত্র।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন