বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বুধবার (১৩ মে) সকাল ৮ টার দিকে আশরাফ আলী (৭৬) নামক ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি পাচঁলাইশ থানার কাতালঞ্জ এলাকার বাসিন্দা।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তিনি গত ৯ মে থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। করোনা পজেটিভ হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।
বাংলাধারা/এফএস/টিএম












