৩০ মার্চ ২০২৬

নগরীতে করোনা নিয়ে গুজব, আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে ভিডিওবার্তা আপলোড করে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। তার বাসা নগরীর হালিশহর জি ব্লক এলাকায়। সে পেশায় একজন ব্যবসায়ী।

র‍্যাব-৭ এর এএসপি মোহাম্মদ মাশকুর রহমান জানান, ফেসবুকে কামরুল হাসান রুমির একটি ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি নগরীর একটি স্বনামধন্য স্কুলের চার ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে বলে গুজব ছড়িয়ে দিলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিষয়টি র‌্যাবের নজরে আসার পর তাকে আটক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন