৩০ মার্চ ২০২৬

নগরীতে করোনা সচেতনতায় মাঠে নেমেছে যুবলীগ

বাংলাধারা প্রতিবেদন »

করোনা মোকাবেলায় নগরীর ৪নং চাঁদগাও ওয়ার্ডে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চু।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নগরীর চাঁদগাও ওয়ার্ডে মহিউদ্দীন বাচ্চুর পক্ষ থেকে এ কর্মকাণ্ড পরিচালনা করেন মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলী।

গণসচেতনতা পাশাপাশি পানির সাথে ব্লিচিং পাউডার কিংবা বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে মানুষের জীবনের নিরাপত্তার জন্য ঘরের আঙ্গিনায় ও রাস্তাঘাটে স্প্রে ছিটিয়েছে।

জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করে নিজের বাড়ি, ঘরের আঙ্গিনা নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের এ অভিযাত্রা বলে জানিয়েছেন এই যুবলীগ নেতা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন