বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নুরনবী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী (২৮) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আবুল কাদেরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত ওই শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এএ












